জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে সরকারি দুই প্রতিষ্ঠানের চাকরি করেন তিনি!

শফিকুল ইসলাম ওরফে লিটন। ছবি : কালবেলা
শফিকুল ইসলাম ওরফে লিটন। ছবি : কালবেলা

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চমান সহকারী শফিকুল ইসলাম ওরফে লিটনের বিরুদ্ধে একসঙ্গে দুই প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগ উঠেছে।

দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে তিনি আশেক মাহমুদ কলেজে কর্মরত ছিলেন। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান সহকারী হিসেবে যোগদান করেন লিটন।

অভিযোগ আছে, নতুন কর্মস্থলে যোগদানের পর থেকে অনিয়মিত অফিস করছেন তিনি। কর্মঘণ্টার বেশিরভাগ সময় তিনি সরকারি আশেক মাহমুদ কলেজে কাজ করেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি বালিকা বিদ্যালয়ে নেই। তার সহকর্মীরাও কিছু জানেন না।

শফিকুল ইসলাম লিটনের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লিটন প্রভাতী শাখার প্রধান সহকারী হিসেবে যোগদান করলেও তিনি তার ইচ্ছেমতো অফিস করেন। মন চাইলে আসেন, আবার চলে যান।’

গতকাল তিনি ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, শফিকুল ইসলাম আমার কাছ থেকে ছুটি নেননি, হয়তো কাউকে বলে ছুটিতে গেছেন।

এ বিষয়ে লিটন কালবেলাকে জানান, আমি ছুটি নিয়ে ঢাকা আছি। ছাত্রী বদলিতে অর্থ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি পুরোপুরি অস্বীকার না করে বলেন, কারও কাছ থেকে টাকা চেয়ে নেইনি। যে যার মতো ময়মনসিংহে যাতায়াতের খরচ দিয়ে থাকে।

নিয়মিত অফিস না করার বিষয়ে তিনি জানান, এখানে কাজ কম তাই পুরো সময় অফিসে থাকা হয় না। তাছাড়া আমি দীর্ঘদিনের কর্মস্থল আশেক মাহমুদ কলেজে ফিরে যেতে চেষ্টা করছি।

সরকারি আশেক মাহমুদ কলেজে খোঁজ নিতে গেলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শিউলি ইয়াসমিন বলেন, শফিকুল ইসলাম লিটন এ কলেজের প্রধান সহকারী।

এদিকে দায়িত্বে না থেকেও শফিকুল ইসলামের কলেজে কাজ করার বিষয়টি স্বীকার করেছেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ।

অপরদিকে কলেজের প্রধান সহকারীর দায়িত্ব পাওয়া মিজানুর রহমান সুমন বলেন, আমি হিসাব শাখায় কাজ করি। প্রধান সহকারীর কাজের বিষয়টি অধ্যক্ষের এখতিয়ার।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X