ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
হরিণাকুণ্ডুর জনসভায় এমপি মহুল

আমি এমপি স্যার নই, সবার প্রিয় দাদাভাই হিসেবে থাকতে চাই

হরিণাকুণ্ডু উপজেলা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি : কালবেলা
হরিণাকুণ্ডু উপজেলা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি : কালবেলা

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, আমি কারও এমপি বা স্যার নই, সবার প্রিয় দাদাভাই হিসেবে থাকতে চাই। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা মাঠে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি নাসের শাহরিয়ার জাহেদীকে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শাহরিয়ার জাহেদী মহুল বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সবারই এমপি। আমি কারও কাছে এমপি স্যার বা সাহেব নই, আমি সবার কাছে আপনাদের আগের সেই প্রিয় দাদাভাই হিসেবেই থাকতে চাই। নির্বাচনের আগে যারা সহিংসতা করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন, তারা অনুতপ্ত হয়ে আমার সহকর্মী এবং সমর্থকদের সাথে মিলেমিশে থাকবে, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। কারও বিরুদ্ধে মামলা থাকলে সেটা তাকে মোকাবিলা করে আসতে হবে।

তিনি বলেন, উন্নয়ন একদিনে সমাধান করার কাজ নয়, আমরা সবাইকে নিয়ে উন্নয়ন কাজে হাত দেব। প্রথমে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা অভিভাবক হিসেবে এটাই হবে আমার প্রধান কর্মসূচি। প্রতি বছর আমি ১ হাজার যুবককে কর্মসংস্থানের চেষ্টা করব।

হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, উপজেলা আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, এমপির ভাই নির্বাচনের সমম্বয়কারী আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ টোকন, উপজেলা আওয়ামী লীগের নেতা সাজেদুল ইসলাম টানু মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১০

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১২

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১৩

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৪

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৫

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৬

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৭

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৮

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৯

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

২০
X