গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

ফেরিডুবির ঘটনাস্থলে সক্রিয় প্রত্যয়, উদ্ধারে নেওয়া হচ্ছে কৌশল

ফেরিডুবির ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ছবি : কালবেলা
ফেরিডুবির ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ছবি : কালবেলা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ফেরিডুবির ঘটনায় ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ঘটনার তৃতীয় দিনে ঘটনাস্থলে এসে পৌঁছায় জাহাজটি। বর্তমানে পুরোদমে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। তবে শুধু উদ্ধারকারী জাহাজের মাধ্যমে ফেরিটি টেনে তোলা যাবে না। ফেরিটি ভাসাতে আরও কিছু কৌশল নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে প্রত্যয়। এখন পজিশন নিয়ে ফেরি ওঠানোর কাজ শুরু হবে। এর আগে শুক্রবার সকাল থেকে আমরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করেছি। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি ওপরের দিকে উঠবে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ছয়টি ট্রাক শনাক্ত করতে পারিনি।

গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ন কবির। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। তবে তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১০

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১১

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৩

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১৫

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

২০
X