ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গরিবের মাংস ভাগাভাগি করে নিলেন জনপ্রতিনিধিরা

দুম্বা। ছবি : সংগৃহীত
দুম্বা। ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে গরিব-দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস জনপ্রতিনিধি ও ইউপি সচিবরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুটি পৌর শহরের মাদ্রাসায় ২ কার্টুন মাংস ছাড়া প্রকৃত গরিব, দুস্থদের কারও ঘরে পৌঁছায়নি বিতরণ করা মাংস। কেউ চোখেও দেখেনি দুম্বার মাংস। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসলামপুর উপজেলায় ৩-৪ দিন ধরে বিষয়টি পরিণত হয়েছে ‘টক অব দ্য টাউনে’।

জানা গেছে, ইসলামপুর উপজেলার জন্য ২৮ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ ছিল। প্রতি কার্টুনে ৩ কেজি ওজনের ১০টি প্যাকেট ছিল। সে হিসাবে মোট ৮৪০ কেজি মাংস ছিল। বরাদ্দকৃত সেই মাংস গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) গোপনে উপজেলার পিআইও অফিস থেকে উপজেলার আশরাফুল উলুম ও শিশু সদন দুটি মাদ্রাসা, পৌরসভাসহ ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাঝে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বিতরণ করা মাংস দুটি মাদ্রাসায় ২ কার্টুন ছাড়া প্রকৃত গরিব, দুস্থদের কারও ঘরে পৌঁছায়নি।

এ ব্যাপারে কুলকান্দি ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।

গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, তিনি ১২ জন ইউপি সদস্যের মাঝে দুম্বার মাংস ভাগ করে দিয়েছেন।

নোয়ারপাড়া ইউপি সচিব মাসুমের সাথে কথা হলে তিনি জানান, আমি অসুস্থ ছিলাম। শুনেছি এক কার্টুন পরিষদে দেওয়া হয়েছে। সেখান থেকে আমি এক কেজি পেয়েছি।

চরপুটিমারী ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, এত কম মাংস কাউকে দিতে গেলে সমস্যা হবে। তাই আমরা ইউপি সচিবসহ ১২ ইউপি সদস্যরা মাংস ভাগ করে নিয়েছি।

ইসলামপুর সদর ইউনিয়নের রাসেল নামে এক ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি জানান, আমরা পরিষদের সদস্যরা দুম্বার মাংস ভাগ করেছি। ভাগে কম মাংস থাকায় এলাকার কাউকে দেওয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, আমরা ২৮ কার্টুন বরাদ্দ পেয়েছিলাম। স্থানীয় মাদ্রাসা ও গরিবদের দেওয়ার জন্য সেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বণ্টন করে দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X