বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

সারিয়াকান্দিতে ফের বাড়ছে যমুনার পানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। আগামী ৫ দিন এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে ১৫ দিনের মধ্যে বড় কোনো বন্যা হওয়ার আশঙ্কা নেই।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, সারিয়াকান্দিতে গত ২২ জুন পর্যন্ত যমুনা নদীর পানি সর্বশেষ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। সেদিন পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৭৬ মিটার। ২৩ জুনও পানির উচ্চতা একই ছিল। এরপর ২৪ জুন থেকে পানি কমতে শুরু করে। ১ জুলাই পর্যন্ত পানি কমতে থাকে। সেদিন পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৪২ মিটার।

গত কয়েক দিনের তুলনায় বুধবার সবচেয়ে বেশি পানি বেড়েছে। সেদিন যমুনার পানি ৩৭ সেন্টিমিটার বেড়ে উচ্চতা হয় ১৪ দশমিক ৯২ মিটার।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩টায় সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ১২ মিটার। অর্থাৎ গত কয়েকদিনে যমুনার পানি ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনো বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পুনরায় পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ১২২টি চরের লোকালয়ের চারপাশে পানি উঠতে শুরু করেছে। ফলে তারা পানিবন্দি হতে শুরু করেছেন।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, আগামী ৫ দিন পর্যন্ত যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এ যাত্রায় পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা খুবই কম। আশা করা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে বড় কোনো বন্যা হবে না।

সারিয়াকান্দি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, বন্যা মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১০

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১২

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৩

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৪

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৫

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৬

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৭

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৮

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

২০
X