চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হাড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গাবাসী

আগুনে তাপ পোহাচ্ছেন কয়েকজন। ছবি : কালবেলা
আগুনে তাপ পোহাচ্ছেন কয়েকজন। ছবি : কালবেলা

হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা চুয়াডাঙ্গায়। সকাল থেকে সুর্যের দেখা মেলেনি। শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে মানুষ। শীতের কারণে আজ সোমবার (২২ জানুয়ারি) জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। অপরদিকে খড়কুটোর আগুনে শীত নিবারনের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা বেশি বিপাকে পড়েছেন। তাদের যেন শীতের সঙ্গে যুদ্ধ করে কাজ করতে হচ্ছে।

ধান রোপণে ব্যস্ত দিনমজুর রমজান আলী বলেন, শীত সহ্য করা যাচ্ছে না। পেটের দায়ে সকালে কাদাপানিতে কাজ করছি। হাত-পা অবশ হয়ে যাচ্ছে।

ভ্যানচালক শফি বলেন, ঠান্ডা বাতাসে ভ্যানের হ্যান্ডেল ধরা যাচ্ছে না। প্যাসেঞ্জারও কম হচ্ছে। আয়-রোজগার কমে গেছে।

আবহাওয়া অফিস বলছে, আবহাওয়ার এ অবস্থা জানুয়ারি মাসজুড়ে চলমান থাকবে। আজ সোমবার (২২ জানুয়ারি) চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫%। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০%।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X