নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাচ্চার খাবার নিয়ে ফেরা হলো না মায়ের

ঘাতক এস্কেভেটর। ছবি : কালবেলা
ঘাতক এস্কেভেটর। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে এস্কেভেটর মেশিনের নিচে চাপা পড়ে মালা (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় শারমিন নামে একজন আহত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালা নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপনের স্ত্রী। এবং তিনি কাজের সুবাধে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতেন। আহত শারমিন (২০) বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এস্কেভেটর মেশিন নওগাঁর অভিমুখে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন্য মেশিনটিকে ট্রাকের সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিঁড়ে যায়। এতে রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা মালার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ সময় মেশিনের ধাক্কায় শারমিন নামে অপর একজন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, মালা তার বাচ্চার খাবার নেওয়ার জন্য বাজারে গিয়েছিল। খাবার নিয়ে বাড়িতে আসার সময় এ ঘটনা ঘটেছে।

এ ব‍্যাপারে বদলগাছী ওসি মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১০

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১১

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১২

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৩

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৪

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৬

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৭

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৮

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৯

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

২০
X