হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজ গাড়ির নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার

মরদেহ দেখতে উৎসুক গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা
মরদেহ দেখতে উৎসুক গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় বাদশা আলী (৩২) নামের এক আলমসাধুচালক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাছারিপাড়া এলাকার সড়কের পাশ থেকে তার চালানো আলমসাধুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেসমতপুর গ্রামের পিন্টু আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় ঘটনাস্থলে নিজের আলমসাধু উল্টে তার নিচে পড়ে যান বাদশা আলী। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। রোববার ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য উপজেলার ভবানীপুর বাজারে যান। সেখানে পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই ঘটনাস্থলে গাড়ি উল্টে তিনি মারা যান।

হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X