পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া এই মামলায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৮ জানুয়ারি) অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই রায় দেন। সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবি উপজেলার মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করতেন। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা-মাকে জানান। বিষয়টি নিয়ে আমিনুল তার স্ত্রীকে মারধর করলে স্ত্রীর পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল নালিশ ডাকেন। সেই রাতের কোনো এক সময় আসামি জরিনাকে শ্বাসরোধে হত্যা করে। অপরদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মুখে বিষ ঢেলে লাশ গোপন করার চেষ্টা করেন।

পরের দিন ধানক্ষেত থেকে জরিনার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯৯৬ সালের ২৫ এপ্রিল নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে তিনজনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার এ রায় দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X