বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনার তালতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
বরগুনার তালতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান চালিয়েছে। এ সময় চার প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিষয়ে বিপুল বিশ্বাস বলেন, নিম্নমানের নষ্ট খাবার ফ্রিজে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং মানসম্মত খাদ্যদ্রব্য বিক্রি না করায় সালাম হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি কসমেটিকসের দোকানকে নিষিদ্ধ পণ্য সংগ্রহ করে বিক্রি করার দায়ে ৯ হাজার ও মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে টেস্টে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল তালতলী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মাঝে প্রকিসিশন অফিসার স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X