কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘণ্টাব্যাপী কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গুলি ও ককটেল বিস্ফোরণ

সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া ঘটনার ছবি। ছবি : সংগৃহীত
সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া ঘটনার ছবি। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর সাত নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শটগান, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দেয় একদল দুর্বৃত্ত।

এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ও ককটেল ছুড়তে দেখা যায়। অস্ত্রধারীদের গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে আচমকা একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় তারা আমার বাড়ির গ্লাস ভেঙে দেয়। হঠাৎ কী কারণে হামলা চালিয়েছে জানি না।

তবে ধারণা করছি, আতঙ্ক ছড়ানোর জন্যই এ কাজ করেছে। আমি তখন বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। আমার এলাকায় এখনো সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১০

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১১

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১২

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৪

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৭

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৮

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৯

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

২০
X