রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহী আ.লীগ নেতার মৃত্যু

আহসানুল হক পিন্টু। ছবি : সংগৃহীত
আহসানুল হক পিন্টু। ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক শিশুকন্যা রেখে গেছেন।

আ.লীগ নেতা আহসানুল হক পিন্টুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে মরহুম আহসানুল হক পিন্টুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজের পূর্বে বক্তৃতায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মরহুম আহসানুল হক পিন্টুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে এনেছিলাম। পরবর্তীতে সে রাজশাহী মহানগর আ.লীগের যুগ্মসম্পাদকের পদ পেয়ে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছিল। সে অকালে চলে গেল। নেতৃত্বে তার অনেক দূরে যাওয়ার সম্ভাবনা ছিল। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। আমি তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সব সময় তার পরিবারের পাশে থাকবো।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহসভাপতি ডা. তবিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আজিজুল আলম বেন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X