বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থী আটক

পুলিশের হাতে আটক আজিম রেজা। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক আজিম রেজা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আজিম রেজা নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থী আজিম রেজা (২৯) শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি কানের মধ্যে ও বগলে বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে চাইলে আজিম দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তার দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কেন্দ্রের সচিব ও ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান বলেন, ডিজিটাল ডিভাইসসহ আজিম রেজাকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান এ ঘটনাটি নিশ্চিত করে জানান, ইলেকট্রনিক ডিভাইসসহ আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X