সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল দায়ী’

নদী বিশ্বাস। ছবি : কালবেলা
নদী বিশ্বাস। ছবি : কালবেলা

সাতক্ষীরায় নদী বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালায় ফাঁস দেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত উজ্জ্বল বিশ্বাস পার্শ্ববর্তী এলাকার অমল বিশ্বাসের ছেলে।

মৃত্যুর আগে ‘আমার মৃত্যুর জন্য অমল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস দায়ী’ বলে ফেসবুকে স্টাট্যাস দেয় ওই স্কুলছাত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু বলেন, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে বিরক্ত করত উজ্জ্বল বিশ্বাস নামে এক বখাটে যুবক। সকালে তার সঙ্গে মুঠোফোনে কথা কাটাকাটি হয় উজ্জ্বলের। পরে ফেসবুকে স্টাট্যাস দিয়ে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তালা থানার ওসি মোমিনুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা থানায় প্রক্রিয়াধীন। অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১০

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১১

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১২

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৩

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৪

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৫

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১৬

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১৭

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৮

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৯

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

২০
X