ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১০:১৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয়ে সভায় সংঘর্ষে জড়াল ছাত্রদলের দুপক্ষ

রোববার ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। ছবি : কালবেলা
রোববার ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। ছবি : কালবেলা

ঝিনাইদহে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ জুলাই) জেলা বিএনপির কার্যালয়ে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। সভা শুরুর আগমূহূর্তে সেখানে বসা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি সোমেন এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল ও তাদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সূত্রে জানা যায়, সভার শুরুতেই পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজলকে প্রথম সারি থেকে উঠে যেতে বলেন জেলা ছাত্রদলের সভাপতি সোমেন। কিন্তু তিনি উঠে যেতে অস্বীকৃতি জানান। পরে সোমেন অকথ্য ভাষায় গালাগাল করলে সজল ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে সজলকে ঘাড় ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন। এরপর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার অপরপক্ষের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে। এ সময় বখতিয়ার ফোন করে তাদের লোকজনকে ডেকে নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জেলা ছাত্রদল সহসভাপতি ইমরান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় ঘোষসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা বিএনপির এক নেতা বলেন, এক সময়ের বিএনপির ঘাঁটি বলে পরিচিত ঝিনাইদহ। কিন্তু দলীয় অন্তঃকোন্দলে জর্জরিত হয়ে এখানকার অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি সোমেনকে ফোন করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। আরেকপক্ষেরও বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X