নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবাকে ভরণপোষণ না করায় সন্তান জেলে

অভিযুক্ত আব্দুল আওয়াল ফকির। ছবি : কালবেলা
অভিযুক্ত আব্দুল আওয়াল ফকির। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে মা-বাবাকে ভরণপোষণ না করায় সন্তানকে জেলে নেওয়া হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নান্দাইল মডেল থানা পুলিশ আসামি আব্দুল আওয়াল ফকিরকে (২৬) জেলহাজতে প্রেরণ করে।

অভিযুক্ত আব্দুল আওয়াল ফকির নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামের মো. আব্দুল মতিন ফকির ও রেণু খাতুনের একমাত্র সন্তান।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, আওয়াল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। সে বিবাহিত। সংসারে তার স্ত্রী ও সন্তানও রয়েছে। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে তার সংসার চালায়। কিন্তু সে নেশার টাকার জন্য প্রায়ই পিতা-মাতার ওপর অত্যাচার নির্যাতন চালাত।

ছেলের কাছ থেকে ভরণপোষণ না পেয়ে বাধ্য হয়ে পিতা-মাতা দুজনই ভিক্ষা করেন। উপর্যুপরি নেশার টাকার জন্য পিতা-মাতাকে নিয়মিত মারধরও করে সে।

বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য সে তার বাবা-মাকে মারধর করতে থাকলে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন। পরে পিতা-মাতা বাধ্য হয়েই নান্দাইল মডেল থানায় একমাত্র সন্তানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এই প্রথম নান্দাইল মডেল থানায় পিতা-মাতার দায়ের করা মামলা রুজু করা হয়। এতে অভিযুক্ত ওই সন্তানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আব্দুল আওয়াল নিয়মিত মাদক সেবনকারী। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১০

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১১

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১২

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৩

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৪

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৫

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৬

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৭

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৮

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৯

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

২০
X