বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ

চসিকের মামলায় ১২০০ আসামি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে চসিকের কয়েকটি গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা
চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে চসিকের কয়েকটি গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উচ্ছেদ অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ১১ জন হকার নেতার নাম উল্লেখ করে আরও ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চসিকের আদালত শাখার পেশকার আবু জাফর চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ থাকা আসামিরা হলেন, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু ও সাধারণ সম্পাদক মো. জসিম, মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহীন আহমদ ও সদস্য নূর মোহাম্মদ, চট্টগ্রাম হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক তারেক হায়দার এবং সোহেল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চলাকালে সংঘবদ্ধভাবে অভিযানে অংশ নেওয়া চসিকের কর্মকর্তা ও স্টাফদের ওপর চড়াও হয় হকাররা। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকে। চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন একটি পাবলিক টয়লেটে ঢুকে পড়েন ম্যাজিস্টেটসহ চসিকের স্টাফরা। পুলিশ চসিকের কর্মকর্তাদের রক্ষার চেষ্টা চালালে পুলিশের ওপরও চড়াও হয় হকাররা। একপর্যায়ে ছোড়া পাথরে চসিকের নির্বাহী ম্যজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পায়ে আঘাত পান। তাছাড়া আরও দুজন কর্মী মাথায় ও কোমরে গুরুতর আঘাত পান। ভাঙচুর করা হয় চসিকের ৪টি গাড়ি।

হকার ফেডারেশনের সভাপতি মিলন হোসেন মিলন কালবেলাকে বলেন, ‘পুলিশের গুলিতে আমাদের একজন হকারের চোখ ড্যামেজ হয়ে গেছে এবং মাথায় গুলি লেগে মনির নামের আরেকজন হকার আইসিউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে। এরই মধ্যে সিটি করপোরেশন আমাদের বিরুদ্ধে মামলা করেছে বলে শুনেছি। আইনকে আমরা শ্রদ্ধা করি। এটা আইনগতভাবেই মোকাবিলা করব।’

এর আগে গত ৮ ফেব্রুয়ারি নগরের ফলমুণ্ডি লেইন, পুরাতন রেলস্টেশন, রিয়াজউদ্দিন বাজার, নতুন রেলস্টেশন, নিউমার্কেট, তামাকুণ্ডি লেইন, আমতলসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে চসিক। সম্প্রতি বড় এ অভিযানে অংশ নেয় চসিক, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাতজন ম্যাজিস্ট্রেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X