বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারে বিস্ফোরণ

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : কালবেলা
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধোলাই মার্কেট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাগরে থাকা অন্য ট্রলার এসে তাদের উদ্ধার করে।

আহতরা হলেন- ট্রলারের মাঝি সাহেব আলী ও মো. মামুন। তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ট্রলারের মালিক।

ট্রলারের মালিক মো. ইছা গাজী বলেন, ট্রলারটি সকালে আটজন জেলে নিয়ে সাগরে যাচ্ছিল। সাগরের এক কিলোমিটার পথ যাওয়ার পর হঠাৎ আগুন লেগে যায়। মূলত এ সময় ট্রলারে রান্নার কাজ চলছিল। আগুন দেখে প্রথমে সবাই নেভানোর চেষ্টা করছিলেন কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রলারে বিস্ফোরণ ঘটে এবং ওপরের অংশ উড়ে যায়। এ সময় সাহেব আলী ও মামুন দগ্ধ হন। বাকিরা লাফ দিয়ে সাগরে পড়ে যান।

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং সেখানে গিয়েছি। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১০

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১১

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১২

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৩

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৫

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৬

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৭

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৮

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৯

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

২০
X