বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত

মাওলানা লুৎফর রহমান। ছবি : কালবেলা
মাওলানা লুৎফর রহমান। ছবি : কালবেলা

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমেদ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান হুজুর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

পরিবারের সদস্যরা উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

আবু সালমান মোহাম্মদ আম্মার কালবেলাকে জানান, তার বাবা মাওলানা লুৎফর রহমান আজ সকাল পৌনে ১০টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি আরও জানান, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আজকে মেজর ব্রেন স্ট্রোক করেছেন তার বাবা।

প্রখ্যাত এ আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসাবে দেশে ও বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।

ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে মাওলানা লুৎফর রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছেন।

আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X