বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিজ্ঞতা বিনিময়ে সফরে গেলেন মাছচাষিরা

সিলেটের জৈন্তাপুর সফরে জগন্নাথপুরের একদল মাছচাষি। ছবি : কালবেলা
সিলেটের জৈন্তাপুর সফরে জগন্নাথপুরের একদল মাছচাষি। ছবি : কালবেলা

মাছচাষের অভিজ্ঞতা বিনিময় করতে সুনামগঞ্জের জগন্নাথপুরের একদল মাছচাষি সিলেটের জৈন্তাপুর সফর করেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জগন্নাথপুরের মাছচাষিরা মাহিন মৎস্য খামারে পৌঁছালে খামার মালিক আলামিন তাদের স্বাগতম জানান।

উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জৈন্তাপুরে মাহিন মৎস্য খামারে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলার রসুলপুর পুকুরে মাছচাষ সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছচাষি এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন।

জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার শামসুল করিম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্, জগন্নাথপুর বাংলা টিভির প্রতিনিধি গোবিন্দ দেব, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, মাঠ সহায়তাকারী অভিক দাস প্রমুখ।

জগন্নাথপুর সিবিও সদস্যদেরকে মাহিন মৎস্য খামারের মালিক আলামিন তার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যরা অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার সামসুল করিম বলেন, ‘আমরা ২০ জন মৎস্যচাষিকে নিয়ে মাছচাষের অভিজ্ঞতার জন্য নিয়ে এসেছি। সবাই মৎস্য খামার দেখে অভিজ্ঞতা অর্জন করেন। এই খামার দেখে মাছচাষিরা মাছচাষ করতে আগ্রহী হবে।’

জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার আখতারুজ্জামান বলেন, ‘জগন্নাথপুরে মাছচাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছচাষে অনেক সফলতা আসবে।

মাহিন মৎস্য খামারের প্রোপাইটর আল আমিন বলেন, আমি ২০ একর জায়গা নিয়ে ফিশারি শুরু করি। আজ জগন্নাথপুরের ২০ জন চাষি অভিজ্ঞতার জন্য আমার ফিশারিতে আসেন এবং অভিজ্ঞতা নেন।

মাছচাষি শহিদুল ইসলাম মিঠুন বলেন, ‘আজ জৈন্তাপুর মাহিন মৎস্য খামার দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জগন্নাথপুরের মানুষ এ রকম খামার করে স্বাবলম্বী হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X