পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের নেতৃত্বে পাচারের সময় বনের গাছ জব্দ

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের গাছ কেটে পাচারের সময় গাছসহ ট্রলি জব্দ করেছে বনবিভাগ। ছবি : কালবেলা
কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের গাছ কেটে পাচারের সময় গাছসহ ট্রলি জব্দ করেছে বনবিভাগ। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় রুহুল কাদের নামের এক মাদরাসা শিক্ষক সংরক্ষিত বনবিভাগের গাছ কেটে পাচারের সময় গাছসহ ট্রলি জব্দ করেছে বনবিভাগ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে উপজেলার ছড়াপাড়া এলাকায় বনবিভাগের গাছসহ একটি ট্রলি জব্দ করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। রুহুল কাদের পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও শিলখালীর পেঠান মাতবর পাড়া নুরুল কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, শিলখালীর পাহাড়ি এলাকা তারাবুনিয়া পাড়ার বনবিভাগের কিছু গাছ মাদ্রাসা শিক্ষক রুহুল কাদের ৮৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। গাছগুলো ক্রয় করেছেন ছড়াপাড়া এলাকার পুতু সওদাগর। পাহাড় থেকে গাছগুলো কেটে ট্রলিযোগে পুতু সওদাগর ছড়াপাড়া স্টেশন সংলগ্ন তার করাতকলে আনার সময় রেঞ্জ কর্মকর্তা খবর পেয়ে গাছগুলো জব্দ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক রুহুল কাদের বলেন, পাহাড়ি অঞ্চলের গাছগুলো দীর্ঘদিন আমার দখলে ছিল। সেই সূত্রে গাছগুলো আমার। আমার গাছ আমি বিক্রি করেছি।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, বনবিভাগের সংরক্ষিত অঞ্চলের সব গাছের মালিক বনবিভাগ। এক্ষেত্রে কেউ যদি দাবি করে কোনো গাছ বা জায়গার মালিক সে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত গাছ পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X