বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে ভিডিও দেখে গামছা বিক্রেতার ছেলের মেডিকেলে চান্স

বাবা-মায়ের সঙ্গে সাব্বির। ছবি : কালবেলা
বাবা-মায়ের সঙ্গে সাব্বির। ছবি : কালবেলা

ইউটিউব থেকে টিউশন নিয়ে পড়ে মেডিকেলে চান্স পেলেন সাব্বির। তার বাবা ফিরোজ গ্রামেগঞ্জে ফেরি করে গামছা বিক্রি করেন। চান্স পেলেও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় কাটছে তার দিন। সাব্বিরের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামে।

ফিরোজ জানান, পৈতৃক ১২ শতাংশ জমির ওপরে আমার বাড়ি। এছাড়া আমার কোনো সম্পত্তি নেই। দুই সন্তান আর স্ত্রী নিয়ে এই বাড়িতে থাকি। সাধারণত অন্যের জমিতে কাজ করি। এছাড়া হাটে লুঙ্গি-গামছা বিক্রি করে যা পাই তাতে সংসার চলে। আমার ছেলে সাব্বির প্রাথমিক স্কুল থেকেই খুব মেধাবী। আর ২০২১ সালে হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়।

২০২৩ সালে সরকারি গৌরনদী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়। ওর ইচ্ছায় ধার-কর্জ করে ওকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় পাঠাই। ও কোনোদিন কোচিংয়ে পড়েনি। এবার পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কিন্তু ওকে ভর্তি করানোর টাকা নেই আমার কাছে। ভর্তিতে কমপক্ষে ২০ হাজার টাকা দরকার। আমার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন এখন ভর্তিতেই আটকে আছে বলে জানান সাব্বিরের বাবা।

সাব্বির বলেন, ৬৭ দশমিক ৭৫ নম্বর পেয়ে আমি পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার পরিবারের অসচ্ছলতায় কোনো কোচিংয়ে পড়ার সুযোগ ছিল না। আমার ছোটবোন তার স্কুল থেকে একটি ট্যাব উপহার পেয়েছিল। সেটি দিয়ে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ধারণা নিয়েছি। মূলত ইউটিউব থেকে টিউশন নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। পরীক্ষায় আমি ৪ হাজার ৭৪১তম হয়েছি। ভর্তি পরীক্ষার আবেদন, যাতায়াত সবমিলিয়ে আব্বা একটি এনজিও থেকে ৫ হাজার টাকা ঋণ করে এনেছিলেন। সেই টাকা এখনো শোধ করা হয়নি জানান সাব্বির।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল কলেজে চান্স পাওয়া সাব্বির খানের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তার ভর্তির বিষয়ে আমাদের আন্তরিকতা আছে। ভর্তির ব্যাপারে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়কে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X