এইচ এম মাহিন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৪১ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রোhবার গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা
রোhবার গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : কালবেলা

কারওয়ান বাজারের পাইকারি আড়তগুলোতে কাঁচামালের দাম স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে পৌঁছাতে গিয়ে তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংস্থাটি মনে করছে, আড়তদাররা পাকা ক্যাশমেমো প্রদান না করায় খুচরা ব্যবসায়ীরা ইচ্ছfমতো দাম বাড়িয়ে দিচ্ছেন।

অভিযানে দেখা যায়, পাইকারি ও খুচরা কোনো পর্যায়েই পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদের প্রচলন নেই। ফলে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কেনার অজুহাত দেখালেও প্রমাণস্বরূপ কোনো ক্যাশমেমো দেখাতে পারেননি।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, আড়তদাররা পাকা ক্যাশমেমো দেন না, এ কারণে খুচরা ব্যবসায়ীরা অসৎভাবে মূল্য বাড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন।

অভিযানে আরও অনিয়ম ধরা পড়ে। যেমন—আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কারও ব্যবসার নিবন্ধন বা ট্রেড লাইসেন্স নেই। সবজি আড়তগুলোতে কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয় না। খোলা রাস্তায় বেগুন, শসা ও লেবুর মতো পচনশীল পণ্য বিক্রি হচ্ছে। কিছু সংখ্যক ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী সক্রিয় থাকলেও তাদের কোনো দোকান বা ব্যবসায়িক পরিচয় নেই।

এ সময় অনেক আড়তের মালিক বা তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন না। তবে দুটি প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্টরা ভবিষ্যতে পাকা ক্যাশমেমো প্রদানের অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X