হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে উঠেছে বাণিজ্যিক এক নার্সারি। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে উঠেছে বাণিজ্যিক এক নার্সারি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মাঠের ভেতরে দীর্ঘদিন ধরে এক বাণিজ্যিক নার্সারি গড়ে উঠেছে। এদিকে ওই নার্সারিতে সন্ধ্যা নামলেই বসে মাদকসেবীদের আড্ডা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসাসেবা নিতে আসা রোগীসহ স্বজনরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ভেতরে গড়ে ওঠা সুফলা নার্সারিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই গাছ কিনতে সেখানে ভিড় জমাচ্ছে বিভিন্ন মানুষ।

হাসপাতালের কোলঘেঁষে বাণিজ্যিক নার্সারি গড়ে ওঠায় সন্ধ্যায় পরে এখানে জমে মাদকসেবীদের আড্ডা। যেখানে পাওয়া যায়, গাজার পুঁটলা ও ফেনসিডিলের খালি বোতলসহ মাদকের বিভিন্ন সরঞ্জাম।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, সন্ধ্যার পরে হাসপাতালের ভেতরের নার্সারিতে মাদকসেবীদের আড্ডা বসে। তাই চিকিৎসা নিতে আসা স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল গেটের এক ওষুধ ব্যবসায়ী বলেন, এই নার্সারির ১০ বছরের বেশি সময় ধরে এখানে আছে। সরকারি হাসপাতালের ভেতরে এভাবে বাণিজ্যিক নার্সারি থাকাতে এখানে মাদকের উৎপাত বেড়ে গেছে। যার ফলে রোগী, রোগীর স্বজনরা রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভোগেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয় না।

এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলেন, আমরা হাসপাতালে এলে দেখতে পাই এই নার্সারিকে কেন্দ্র করে প্রায়ই মাদকসেবীদের আড্ডা ঘটে। সরকারি হাসপাতালের ভেতরে যত্রতত্র নেশাখোরদের আড্ডা মেনে নেওয়া যায় না।

হাসপাতালের ভেতরে গড়ে ওঠা সুফলা নার্সারির মালিক রফিকুল ইসলাম কালবেলাকে জানান, এই নার্সারির জন্য তিনি সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ হতে অনুমতি নিয়ে নার্সারির করেছেন। নার্সারির জন্য কিছু টাকা তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মসজিদে দান করেন।

এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, আমি এখানে যোগদান করার আগে থেকেই এই নার্সারি গড়ে উঠেছে। আমার জানামতে, উনি মসজিদের জন্য কিছু টাকা ডোনেশন করেন। মাদকাসক্ত লোকদের এই নার্সারিতে আড্ডাখানায় পরিণত হলে নার্সারি উচ্ছেদের বিষয়ে আমি ব্যবস্থা নেব।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান কালবেলাকে বলেন, হাসপাতালের ভেতরে বাণিজ্যিক নার্সারি গড়ে তোলার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X