কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হাসপাতালে দেখতে যান ডা. পারভেজ রেজা কাঁকন। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হাসপাতালে দেখতে যান ডা. পারভেজ রেজা কাঁকন। ছবি : কালবেলা

বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে যান দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন।

শনিবার (২৩ আগস্ট) রাতে হাসপাতালে গিয়ে তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

ডা. পারভেজ রেজা কাঁকন বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আশরাফুল ইসলাম মানিক, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, বারডেম ড্যাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. খান মহিবুল্লাহ আবু সাঈদ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. এ কে এম আহসান হাবিব নাফি।

রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ আগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আবদুস সালাম কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইড ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X