মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দেন ভ্যানচালক আব্দুল খালেক। ছবি : কালবেলা
রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দেন ভ্যানচালক আব্দুল খালেক। ছবি : কালবেলা

‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই’ কবি বড়ু চণ্ডীদাসের মানবিক এ বাণীর অনন্য দৃষ্টান্ত বয়োবৃদ্ধ ভ্যানচালক আবদুল খালেক। তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা সন্ধান করে তা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। গত ৭ আগস্ট এ ঘটনা ঘটে।

টাকার সন্ধানে বিষয়টি নিয়ে ওই এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন সিরাজুল ইসলাম। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও টাকার কোনো হদিস না পেয়ে বুকভরা হতাশা নিয়ে বাড়ি ফেরেন তিনি।

ওইদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকার বান্ডেলগুলো কুড়িয়ে পান। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেন তিনি। পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়ি গিয়ে টাকাগুলো ফেরত দেন আব্দুল খালেক।

১৭ দিন পরে রোববার রাতে সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যানচালককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

ভ্যানচালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে পারায় খুবই আনন্দ পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারব না।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়ছিলাম। ভ্যানওয়ালা আমাকে খুঁজে বের করে বাড়িতে টাকা নিয়ে আসেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।

রাঙ্গামাটিয়া গ্রামের মোনায়েম বিল্লাহ বলেন, এখনো অনেক ভালো মানুষ দুনিয়ায় বসবাস করে। তা না হলো ভ্যানওয়ালা টাকা বাড়িতে পৌঁছে দিতেন না। ভ্যানওয়ালা অনেক মহৎ পরিচয় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X