কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:৫৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

ওসির বদলির খবর পেয়ে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত
ওসির বদলির খবর পেয়ে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের বদলির খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণ করেছেন কয়েকজন স্থানীয়।

রোববার (২৪ আগস্ট) বিকেলে তারা এ মিষ্টি বিতরণ করেন। এ সময় স্থানীরা ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে, গত রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তার বদলি করা হয়।

বদলির আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে স্থানীয়রা মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, ওসি আলী ইফতেখার হাসান দায়িত্বে অবহেলা, চাঁদাবাজি, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করেছেন। এ ছাড়া ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ নানা অনিয়মের অভিযোগে তার অপসারণ দাবি করে কয়েক দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জানা যায়, মোহাম্মদপুর টাউন হল এলাকার জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে পাল্টা মানববন্ধন করানো হয়েছিল।

গত ২৪ জুলাই রাতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের শিকার হওয়ার পর আইনি সহায়তা চাইতে গিয়ে ওসির অসদাচরণ ও পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দেন আহমাদ ওয়াদুদ নামে এক ব্যক্তি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার এক এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X