কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে খুন করে বাবার আত্মহত্যাচেষ্টা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে মেয়েকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় পারিবারিক কলহ নিয়ে বুলু মন্ডল (৪০) ও তার স্ত্রী সুমা বেগম (৩৩) ঝগড়া করে। বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) বাবা-মাকে ঝগড়া করতে নিষেধ করে। নিজের রাগ সামলাতে না পেরে একপর্যায়ে বৃষ্টির বাবা বুলু মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় পোচ মারে। মেয়ের অবস্থা দেখে ঘরের দরজা বন্ধ করে বুলু মিয়া তার বুকে, পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং নিজের গলায় পোচ মেরে আত্মহত্যার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে নিহত বৃষ্টির মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাদের বের করে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুলু মন্ডলকে আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে।

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান (পিপিএম) বলেন, বাবা-মার ঝগড়া থামানোর চেষ্টা করায় বাবা বুলু মিয়া তার মেয়ে বৃষ্টি নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ছুরি দিয়ে পোচ মারে‌। পরে মেয়েটি মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X