ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা কে কী প্রতীক পেলেন

প্রতীক বরাদ্দ ঘিরে প্রার্থীদের ঘিরে সমর্থকদের উল্লাস। ছবি: কালবেলা
প্রতীক বরাদ্দ ঘিরে প্রার্থীদের ঘিরে সমর্থকদের উল্লাস। ছবি: কালবেলা

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র পদপ্রার্থীরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক বরাদ্দ দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন ঘড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক হরিণ প্রতীক পেয়েছেন।

সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এখনও চলছে।

মেয়র পদে পাঁচজন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন।

আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X