নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইঁদুরের বিষ খেয়ে নোয়াখালীতে বিএনপি নেতার মৃত্যু

বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল ওয়াদুদ সবুজ। ছবি : কালবেলা
বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল ওয়াদুদ সবুজ। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে আবদুল ওয়াদুদ সবুজ (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবদুল ওয়াদুদ সবুজ বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ওই এলাকার মৃত মোস্তফার ছেলে। তিনি বসুরহাটের বেশ কয়েকটি সমিতির দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের ওপর রাগ করে রোববার (৯ জুলাই) বিকেলে বিএনপি নেতা সবুজ ইঁদুর মারার ওষুধ পান করেন। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার (১০ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক আবু নাছের কালবেলাকে বলেন, ইঁদুরের ওষুধ পান করা আবদুল ওয়াদুদ সবুজকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছোটভাই বসুরহাট ব্যবসায়ী সমিতি ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তবে তিনি দাবি করেন, ‘আমার ভাই ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১০

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১১

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১২

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৩

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৫

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৬

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৭

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৮

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

২০
X