নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে ভোক্তাদেরও সতর্ক থাকতে হবে : খাদ্যমন্ত্রী

চেক বিতরণ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
চেক বিতরণ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত চেক উপকারভোগীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের পরেই চালের দাম বাড়িয়ে একটি চক্র খেলতে চেয়েছিল। তাদের সে খেলা আমরা শক্তভাবে দমন করতে সক্ষম হয়েছি।

প্রশাসনিকভাবে আমরা তাদের চক্রান্ত প্রতিহত করেছি উল্লেখ করে তিনি বলেন, চালের বাজার এখন একটা স্থিতিশীল অবস্থায় এসেছে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক অনেকেই পেয়েছেন। দলমত নির্বিশেষে দেশের মানুষ প্রধানমন্ত্রীর দেওয়া সাহায্য পায় বলেও উল্লেখ করেন তিনি। এসময় সবাইকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং তার পাশে থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

শেষে উপজেলার ৩৭ জন উপকারভোগী প্রতিজনের হাতে একটি করে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম, ওসি আতিয়ার রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ইউএনওর কার্যালয়ে সেচ কমিটির সভায় যোগদান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১০

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১১

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৩

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৪

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৫

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৭

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৮

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

২০
X