শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষা সফরে মদপান, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

শিকদার হাট উচ্চবিদ্যালয়। ছবি : কালবেলা
শিক্ষা সফরে মদপান, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

মাদারীপুরের শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সন্ধ্যায় তাদের সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

বরখাস্তকৃত শিক্ষকরা হলেন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চবিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা সফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক।

শিক্ষা সফরের উদ্দেশে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় পথিমধ্যে বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদপান করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে মদের বোতল দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক ওয়ালিদের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। এ ছাড়া মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচ করছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল ধারণা করা হচ্ছে। এ সময় কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে মদ জাতীয় পানীয় পান করেন বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।

এদিকে বরখাস্ত হওয়ার পর অভিযুক্তরা বক্তব্য দিতে রাজি হননি তারা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ইসলামের নামে, মসজিদের নামে আ. লীগ ‘গর্হিত কাজ’ করেছে

বগুড়ায় যাচ্ছেন নাহিদ-পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি

ঢাকার ৪১৬ বছরপূর্তি / ৩১ জুলাই থেকে আট দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের!

পানির তোড়ে সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকিতে ৪ উপজেলার যোগাযোগ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ভাইরাল, এসআই ক্লোজড

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

১০

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

১১

বিশ্বকাপের মাঝপথেই দিবালাকে নিয়ে বড় সুখবর

১২

সাবেক আমির শেখ হামাদের মৃত্যু / স্পিকারের নেতৃত্বে কাতার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

১৩

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

১৪

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

১৫

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

১৬

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

১৭

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

১৮

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

১৯

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

২০
X