কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আ.লীগ নেতা হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা

পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে কুমিল্লার মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. রিয়াদ হোসেন (পলাতক), মৃত আবুল বসরের ছেলে মীর হোসেন ও আনোয়ার হোসেন, ছামু ওরফে সামছুল হক পাটোয়ারীর ছেলে মো. ইউসুফ (পলাতক), ছালেহ আহম্মদের ছেলে মিশু (পলাতক), শহীদ উল্লাহ মেম্বারের ছেলে মো. রাজন (পলাতক), তাজুল ইসলামের ছেলে মানিক মিয়া (পলাতক), আবুল হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (পলাতক), ছামু ওরফে সামছুল হক পাটোয়ারীর ছেলে মো. ইসমাইল হোসেন ও মৃত সুলতান আহমদের ছেলে মো. রাশেদ (পলাতক)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে নোমান (পলাতক), সিরাজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন ও একই উপজেলার ভাউপুর গ্রামের হাজি আ. সামাদের ছেলে আবুল কাশেম ওরফে পিচ্চি কাশেম। দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের মৃত মৌলভী আলী আকবরের ছেলে মো. শহীদ উল্লাহ মেম্বার, একই উপজেলার বাইশগাঁও গ্রামের নূরু আহম্মদের ছেলে মো. সালেহ আহম্মদ, একই উপজেলার বড় চাঁদপুর গ্রামের মৃত মন্তাজুর রহমানের ছেলে স্বপন ও একই উপজেলার বাইশগাঁও গ্রামের মো. সোহাগ (পলাতক)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

শিশুদের সৃজনশীল বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

১০

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

১১

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

১২

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

১৩

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

১৪

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

১৫

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

১৬

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

১৭

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

১৮

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

১৯

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

২০
X