বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আমতলী পৌরসভা নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা

বরগুনার আমতলী পৌরসভা ভবন। ছবি : কালবেলা
বরগুনার আমতলী পৌরসভা ভবন। ছবি : কালবেলা

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী নাজমুল আহসান খান নান্নুর সমর্থকদের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ওয়ার্ডে দুটি ক্যাম্প স্থাপন করায় এ জরিমানা করা হয়।

শুক্রবার (১ মার্চ) আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বটতলা বরফকল এলাকায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান তিনি।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের (পৌরসভা) আচরণবিধি লঙ্ঘন করে হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী নাজমুল আহসান খান নান্নুর সমর্থকরা দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। দায়িত্ব পালনকালে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নজরে এলে একটি ক্যাম্পের দায়িত্বে থাকা হ্যাঙ্গার প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জাহিদুর রহমান কালবেলাকে বলেন, আমতলী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মাইক ব্যবহার, একাধিক ক্যাম্প স্থাপনসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একাধিক প্রার্থীকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর আগে পৌর এলাকায় মিছিল করার দায়ে হ্যাঙ্গার প্রতীকের এক সমর্থককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১০

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১১

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১২

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৩

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৪

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৬

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৭

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৮

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৯

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

২০
X