মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বাড়ির আঙিনায় ড্রেনের পানি, দুর্গন্ধ ও মশায় অতিষ্ঠ

জগলু মহন চৌধুরীর বাড়ির আঙিনায় জমে আছে নোংরা পানি। ছবি : কালবেলা
জগলু মহন চৌধুরীর বাড়ির আঙিনায় জমে আছে নোংরা পানি। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজার এলাকায় ড্রেনের পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আট মাস ধরে একটি পরিবার নোংরা পানিবন্দি রয়েছে। এ পানি ময়লা-আবর্জনায় ঠাসা। দেখতে যেমন কালো তেমন দুর্গন্ধ। স্থানীয়রা বলছেন, বর্তমানে একটি বাড়ির আঙিনায় পানি জমে থাকলেও বর্ষা মৌসুমে ১৫টি পরিবার এ দুর্ভোগে পড়ে।

সরেজমিন জানা যায়, বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থা রয়েছে। তবে ড্রেনের মুখে মাটি ও ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ড্রেন উপচে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বাজারে মুদি ব্যবসায়ী জগলু মোহন চৌধুরীর বাড়ির আঙিনায় পানি ঢুকেছে। এ ছাড়া বৃষ্টি হলেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ আশপাশে কপপক্ষে ১৫টি বসতবাড়ির লোকজনকে ড্রেনের ময়লা পানি সহ্য করে বসবাস করতে হয়।

বর্তমানে ওই বাড়ির আঙিনায় জমা পানিতে মশা ও মাছি ভনভন করছে। এ বিষয়ে মোহন চৌধুরী বলেন, ‘প্রায় ৭-৮ মাস ধরে বাড়িতে পচা পানির দুর্গন্ধে থাকা যায় না। খুব কষ্টে রয়েছি। আমার ভাইয়ের মেয়ে এখান থেকে চলে গেছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে বারবার অনুরোধ করার পরেও আমি কোনো সমাধান পাইনি।’

এ বিষয়ে সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন বলেন, ‘অতি বৃষ্টির কারণে ড্রেনের মুখে মাটি পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। মাটি কিছুটা সরানো হয়েছে। ড্রেনের মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দরভাবে ড্রেন মেরামত করে দেব। আর কোনো জলাবদ্ধতা থাকবে না।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ‘আমি আজকেই জানতে পেরেছি বিষয়টি। বিষয়টির সত্যতা নিশ্চিতের পর ইউনিয়ন সচিবের সঙ্গে কথা হয়েছে। সচিব জানিয়েছেন, ড্রেনটি দ্রুত ঠিক করে দেবেন।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মতো লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১০

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১১

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৪

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৫

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৬

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৭

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৮

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৯

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

২০
X