রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে কলেজছাত্র নিহতের বিচার দাবিতে সড়কে সহপাঠীরা

সহপাঠী নিহতের বিচার দাবিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা
সহপাঠী নিহতের বিচার দাবিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা

রাঙামাটি সরকারি কলেজের ছাত্র ওমর সালেহীন সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।মানববন্ধনে এ ঘটনায় দোষীদের আইনের আওয়াত এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়কের ৯ দফা দাবি জানানো হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাঙামাটি সরকারি কলেজের ছাত্রছাত্রীদের ব্যানারে কলেজের মূল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওমর কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসার তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসার জাহেদা সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচ্যার্য্য, রসায়ন বিভাগের প্রধান প্রফেসার মো. আবুর সৈয়দ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তুনু চাকমা।

বক্তারা বলেন, কোনো একটি ঘটনা ঘটলে কয়েক দিন এই বিষয়ে আলোচনা ও আন্দোলন করা হয়। পরে এই বিষয়টি সবাই ভুলে যায়। আবার ঘটনা ঘটলে তখন নতুন করে আবারও আলোচনা হয়। কিন্তু আমরা চাই সড়ক সব সময় নিরাপদ থাকুক।

বক্তারা আরও বলেন, আমরা আর কোনো মায়ের বুক এভাবে সড়কে ঝড়ে পড়ুক, সেটা চাই না। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার চাই।

উল্লেখ্য, রোববার (৩ মার্চ) বিকেলে রাঙামাটির কাপ্তাই সাপছড়ি এলাকায় রাঙামাটি সড়ক বিভাগের একটি ট্রাক ওমরকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার ডান পাশে থাকা যুবক ওমর সালেহিন ঘটনাস্থলে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X