কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ
আ.লীগের শান্তি সমাবেশ

২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় আসছেন জাহাঙ্গীর

গাড়িবহরে সাবেক মেয়র জাহাঙ্গীর। পুরনো ছবি
গাড়িবহরে সাবেক মেয়র জাহাঙ্গীর। পুরনো ছবি

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে ২৫০ গাড়ির বহর নিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ’শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।

সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার শান্তি সমাবেশে তাকে লোকজন নিয়ে যেতে বলায় তিনি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাবেন। এ জন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে বলে জানান তিনি। তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান বলেন, বুধবার তিনিও ৮ থেকে ১০ হাজার দলীয় লোকজনসহ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন।

তিনি আরও বলেন, প্রতি থানায় এ জন্য ১০টি গাড়ি মোতায়েন থাকবে। স্বল্প সময়ে ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ও দলীয় নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে তারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন। তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে দলীয় নেতাকর্মীদের ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা যাওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি গতকাল পর্যন্ত জাহাঙ্গীর আলম ও তার মা দেশের বাইরে (সিঙ্গাপুরে) আছেন। তিনি দেশে ফিরেছেন কিনা জানি না। তার সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে কোনো কথাও হয় নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১০

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৪

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৫

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৬

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৭

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৮

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৯

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

২০
X