আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সাড়া ফেলেছে সূর্যমুখী ফুলের চাষ

সূর্যমুখী ফুলের ক্ষেত। ছবি : কালবেলা
সূর্যমুখী ফুলের ক্ষেত। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তৃতীয়বারের মতো চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চাষি ডা. তৌফিক এলাহী আনসারী। শুধু তিনিই নন, আরও অনেক কৃষক এবার সূর্যমুখীর ফুলের চাষবাদ করেছেন।

তথ্য মতে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে তৃতীয়বারের মতো উপজেলার পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। অনাবাদি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। তাই এসব জমিতে সূর্যমুখী ফুল চাষ করে ভালো ফলন পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, গাছে গাছে ফুটেছে সূর্যমুখী ফুল। এসব ফুলেই স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। বাগানগুলো সড়কের পাশে হওয়ায় দূর থেকে তাকালে যে কেউ আকৃষ্ট হতে বাধ্য। প্রকৃতি যেন হলুদ গালিচা বিছিয়ে দিয়েছে। এ বিষয়ে কৃষক ডা. তৌফিক এলাহী আনসারী বলেন, ১১ বিঘা জমিতে আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখীর বীজ লাগিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে সূর্যমুখীর চাষ শুরু করি। এখন ফলন দেখে আমি অনেক খুশি।

তিনি আরও বলেন, প্রতিদিনই অনেক দূর-দূরান্ত থেকে বাগান দেখার জন্য দর্শনার্থীরা আসেন। তারা ছবি তুলে আবার ফেসবুকে আপলোডও দিচ্ছেন। যা দেখে আমার অনেক ভালো লাগে।

আরেক কৃষক মনি আরা বলেন, আমি ৫ বিঘা জমিতে আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখীর বীজ লাগিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও দিক নির্দেশনায় সূর্যমুখী চাষ শুরু করছি। এ মৌসুমে জমি থেকে (প্রায়) ২৪ মণের মতো বীজ পাব। উপজেলার ফকির পাড়ার কৃষক জাকির হোসেন, কৃষানী মমতাজ বেগম, মির্জাপুরের মোজাম্মেল, জাহিদুল, ভগবতীপুরের হুয়ায়ুন করিব, চকহরিদাশ পুরের পিয়ারা বানুসহ অনেককেই সূর্যমুখী চাষ করছেন তিন বছর ধরে।

উপজেলার কৃষিবিদ ও কর্মকর্তা ফিরোজ আহম্মেদ কালবেলাকে বলেন, অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী ফুল চাষে খরচ কম। সূর্যমুখী ফুলের বীজ নভেম্বর মাসের দিকে রোপণ করতে হয়। বীজ রোপণের তিন থেকে চার দিনের মধ্যে চারা গজায়। এবার এই মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩৫ জন কৃষককে বিরামপুর উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। এতে দিওর, জোতবানী ও বিনাইল ও খানপুর ইউনিয়নে সূর্যমুখীর ব্যাপক চাষ হচ্ছে। এ ছাড়াও দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করতে এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সূর্যমুখী চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাষিদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। কৃষকরা সূর্যমুখী চাষ করে লাভবান হবেন বলে আশা করছি। এ বছর প্রায় ৩৫ হেক্টর জমিতে সূর্যমুখী তেলবীজের আবাদ হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X