টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে পণ্যমূল্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেছেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিকদার শাহীনুর আলম।

বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেন। এ সময় কনজুমারস অ্যাসোনিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, জেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন ভালো নেই। বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁঁয়েছে। সীমিত আয়ের মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য অবশ্যই সহনশীল পর্যায়ে রাখতে হবে।

কনজুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জু রাণী প্রামাণিকের সভাপতিত্বে টাঙ্গাইলের বাজার পরিস্থিতি ও খাদ্যবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদিন, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিকদার শাহীনুর আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কনজুমারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা আক্তার এবং শহরের সবচেয়ে বড় পার্ক বাজার সমিতির সভাপতিসহ বিভিন্ন বাজার সমিতির সভাপতি-সম্পাদকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১০

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১১

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১২

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৩

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৪

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৫

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৭

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৮

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৯

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

২০
X