জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি : কালবেলা
আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি : কালবেলা

পরকীয়া প্রেমে জড়িয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (১১ মার্চ) জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরূল ইসলাম এ রায় দেন।

আদালতে ওই দুই আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদেরকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর (দূর্গাপুর) গ্রামের বগা মিয়ার মেয়ে জোৎস্না বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ওরফে বাবু।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর আগে মহব্বতপুর (দুর্গাপুর) গ্রামের বগা মিয়ার মেয়ে জোৎস্না বেগমের সঙ্গে আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুলের বিয়ে হয়। বিয়ের পর জামিরুল ইসলাম শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতে থাকেন। বিয়ের পর জোৎস্না বেগম দাশড়া খাঁপাড়া গ্রামের শাহিন ওরফে বাবুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি পরে জানাজানি হয়।

এ ঘটনার পর থেকে জোৎস্নার স্বামী জামিরুলকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল আসামি শাহিন। ২০১৫ সালের ১১ নভেম্বর বেলা ৩টার দিকে জামিরুল ইসলামকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহিন ও জোৎস্না।

এ ঘটনায় আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের নিহত জামিরুলের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার উপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ দুই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১০

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১২

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৩

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৪

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৫

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৬

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৭

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৮

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৯

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

২০
X