কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে যৌতুক-বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী ও সচেতন যুব সমাজের উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী ও সচেতন যুব সমাজের উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত

যৌতুক, বাল্যবিয়ে এবং অতিরিক্ত দেনমোহর প্রতিরোধে মৌলভীবাজারের স্বেচ্ছাসেবী ও সচেতন যুব সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। পিয়ারুল ইসলাম ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন জাগ্রত তারুণ্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হায়দার আলী নয়ন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়ক তকি তাজুয়ার রহমান মনন, গোল্ডেন হিউমিটি সোসাইটির সভাপতি রুয়েল আহমেদ, ইয়ারুপ মিয়া, আযহারুল ইসলাম অনিক, আফজল হোসেন শাহ, আব্দুল্লাহ আল মোহাইমিন (রমি), সৈয়দ হাসান আহমেদ দোলন, কাউছার আহমেদ, ইয়াছিন আরাফাত রাজু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুক, বাল্যবিয়ে এবং অতিরিক্ত দেনমহর প্রতিরোধে আজকে যে সমস্ত যুব সমাজ এখানে উপস্থিত হয়েছেন, সবাই মিলে যদি শপথ নিতে পারি নিজেরা যৌতুক ও অতিরিক্ত দেনমোহর নেব না,বাল্যবিয়ে করব না, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করব, তাহলে আজকের মানববন্ধন আয়োজন সফল হবে।

তারা আরও বলেন, ‘সচেতনতা শুরু হোক আমার থেকে’ স্লোগান সামনে রেখে সমাজের প্রতি আমরা একটি বার্তা দেওয়ার চেষ্টা করি। যৌতুকের নামে অতিরিক্ত দেনমহরের নামে যে জুলুম চলছে তা বন্ধ করার আহ্বান জানাই এবং আশা করি আমাদের সচেতনতা ছড়িয়ে পড়বে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে। আমাদের এই আয়োজন থেকে যদি একটি পরিবারও সচেতন হয় তাহলেই এই মানববন্ধন স্বার্থক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X