লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় চাঞ্চল্যকর বাবলু শেখ হত্যায় ২৭ জনের নামে মামলা

লোহাগড়ায় চাঞ্চল্যকর বাবলু শেখ হত্যায় ২৭ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে বাবলু শেখ (৬০) হত্যার ঘটনায় ২৭ জনের নামে মামলা হয়েছে।

বুধবার (১২ জুলাই) রাত ১০টার দিকে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিহতের চাচাতো ভাই রিপন শেখ তার পক্ষের লোকজন নিয়ে বিরোধপূর্ণ বাবলু শেখের জমির তালগাছ কাটতে যান। বিষয়টি জানতে পেরে বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই রিপন শেখ বাবলু শেখকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় আসামিরা হলেন নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫), মুরাদ শেখ (৪০), নাছির শেখ (৩৫) ও উইনছান শেখ (৪৮), রিপনের পক্ষীয় একই গ্রামের ছাকা শেখ (৫০), মফিজুর কাজী, জাকির মোল্যা (৫০), মিজানুর শেখ (৪৫), হুমায়ুন শেখ (৪৫), মনির শেখ (৩৫), খোকন শেখ (৩০), বাড়িভাঙ্গা গ্রামের ছাকায়েত মোল্যা (৫৫), লাবলু মোল্যা (৪৮), চর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নাজির মোল্যা (৫০), মোস্তাক মোল্যা (৪২), নূর আলম মোল্যা (৩৫), শহিদুল্লাহ মোল্যা (৫৫), রুবেল মোল্যা (২৫), রমজান মোল্যা (৩০), রহমান শেখ (৪৫), ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামান ওরফে নূরনবী (৬০), জনি মোল্যা (৩০), হুমায়ুন মোল্যা (৫০), মোনায়েম মোল্যা (৪০) ও মাহাবুব মোল্যা (৫০)।

এদের মধ্যে নূরুজ্জামান ওরফে নূরনবীকে হুকুমের আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২৭ জনের নামে বুধবার রাতে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X