মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০১:৫৯ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রী মিলে করতেন গাঁজার ব্যবসা

গাঁজাসহ গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা
গাঁজাসহ গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা

পঞ্চগড়ের সদর উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের লাউথুতি এলাকার মোজাম্মেল হক (৪৫) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৪০)।

রোববার (১৭ মার্চ) জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই রাশিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মার্চ) দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মোজাম্মেল হক ও রওশন আরা বেগম দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে এই দম্পতি গাঁজার বড় চালান নিয়ে ভিআইপি পরিবহনে করে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে পঞ্চগড়ের বোর্ড অফিস এলাকায় আসছে। পরে পুলিশ শহরের করতোয়া ফিলিং স্টেশনে অবস্থান নেয়। বাসটি ফিলিং স্টেশনে পৌঁছালে তাদের দুই বস্তায় থাকা ২৭টি প্যাকেট পলিথিনে মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। জব্দকৃত ২৭ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দম্পতিকে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে গাঁজা ছিল।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X