মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সাহেব আলী হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত তিন আসামি হচ্ছেন- শালিখা উপজেলা কোটভাগ গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সির ছেলে হাবিবুর ও ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।

মাগুরা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান মামলার বিবরণ দিয়ে জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় তিনি কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে পূর্ব শক্রতা ও গ্রাম্য দলাদলির জের ধরে দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ অন্যান্য আসামিরা তাকে রামদা, সড়কি, বল্লম, লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ও দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে।

পরে উভয় পক্ষের সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ মঙ্গলবার দুপুরে সাহেব আলী হত্যা মামলায় আসামিদের উপস্থিতিতে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আব্দুস সবুর, হাবিবুর ও বুলু মিয়াকে দোষী সাব্যস্ত করে তাদের তিনজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। অন্য আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X