ফরিদপুর জেলা প্রতিনিধি:
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:৩১ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চাশ টাকা নিয়ে সংঘর্ষ

অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি : সংগৃহীত
অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনে টি-শার্ট কেনাবেচার পঞ্চাশ টাকার দেনা-পাওনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাতটি দোকানসহ কয়েকটি বসতঘর ভাঙচুর ও জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮ টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল কাজী (৩০) অনলাইনে জামা-কাপড়সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন। সম্প্রতি একই গ্রামের সৈয়দ জাকির হোসেন (২২) অনলাইনে একটি টি-শার্ট কেনেন। পণ্য বিক্রির টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার বলেন, ‘অনলাইনে টি-শার্ট কেনার ৫০ টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ের হামলার সূত্রপাত হয়। প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে বাজারের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’

হবিবর রহমান ওরফে হবি ফকির অভিযোগ করে বলেন, সৈয়দ আব্দুর রহমান বাশারের লোকজন বিভিন্ন বাড়িঘর, স্থাপনা ভাঙচুর ও লুটপাট করেছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X