চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মাংস ব্যবসায়ীদের সতর্ক করলেন পুলিশ সুপার

চাঁদপুরে বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
চাঁদপুরে বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের মাংস ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। একই সঙ্গে তিনি সবাইকে সরকার নির্ধারিত দামে মাংস বিক্রি করতে বলেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের পাল বাজার ও চৌধুরীঘাট বাজার দুটি পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের এ সতর্ক করেন।

এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তরমুজের দাম মাঝারি, বড় ও ছোট সাইজ অনুপাতে মূল্য তালিকা প্রদর্শন করতে বলেছি। সরকার নির্ধারিত মূল্যে গরু, খাসি ও মুরগির মাংসের দাম প্রদর্শন করতে হবে। জিলাপিতে রং মেশানো যাবে না। ভাজার পর পুরোনো তেল ফেলে দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে সকল ব্যবসায়ীকে সতর্ক করেছি। পরবর্তীতে পুলিশ সাদা পোশাকে ক্রেতা হিসেবে বাজার তদারকি করবে এবং অনিয়ম করলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে পুলিশ সুপার কাঁচাবাজার, মুদি দোকান, মাংসের দোকান ও ফলের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি পাইকারি ও খুচরা বিক্রেতা, বাজার কমিটি এবং ক্রেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পাশাপাশি অনুমোদিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বাজারে বেচাকেনা হচ্ছে কিনা এবং সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা সে বিষয়ে তদারকি করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিআই-১ মনিরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মহসিন আলম, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেনসহ জেলা পুলিশের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X