মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে বেগুনের কেজি ৫ টাকা

নাটোরের একটি সবজি বাজার। ছবি : কালবেলা
নাটোরের একটি সবজি বাজার। ছবি : কালবেলা

নাটোরে এই সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে। তবুও তা অন্যান্য জেলার বাজারের তুলনায় কম, এমনটি বলছেন স্থানীয়রা। এখানে বেগুনের কেজি ৫ টাকা এবং লাউসহ অন্য আরও কিছু সবজি বিক্রি হচ্ছে ১০ টাকায়। জেলার কাঁচা সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সড়ক পথ ও রেলওয়ে যোগাযোগ ভালো থাকায় নাটোর জেলা ও এর আশপাশের অন্য জেলার সবজির এ বাজারে নিয়ে আসেন কৃষকরা। এখান থেকে পাইকাররা সবজি কিনে দেশের বিভিন্ন বাজারে পাঠান।

সরেজমিন জানা গেছে, এ সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা, মুলার দামও একই। মিষ্টি কুমড়া কিছুটা কমে আজকে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়, করলা প্রতি কেজি মানভেদে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে এ বাজারে বেগুন বিক্রি হয়েছে মানভেদে ২ থেকে ৫ টাকা, পটল বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, মুলা বিক্রি হয়েছে ২ থেকে ৫ টাকা, লাউ প্রতি পিস বিক্রি হয়েছে ৩ থেকে ৫ টাকা, মিষ্টি কুমড়া গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।

নলডাঙ্গা উপজেলা থেকে আসা এক কৃষক জানান, গত সপ্তাহে লাউ বিক্রি করেছি প্রতি পিস ৩ টাকা থেকে ৫ টাকায়। আজকে লাউ কম এনেছি, এই কারণে দাম পাচ্ছি সাত থেকে ১০ টাকা হিসাবে। কিন্তু পাইকারি বাজারে আড়তদাররা তাদের পণ্য কিনতে চান না। এ কারণেই গত সপ্তাহে অনেক লাউ তাকে ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে।

নাটোর সদরের ছাতনি এলাকার এক কৃষক মজিদ জানান, গত সপ্তাহে বেগুন নিয়ে এসে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আজকে বেগুন কম তুলেছি। এই জন্য গত সপ্তাহের চেয়ে কিছুটা ভালো দাম পেয়েছি।

জেলার ভারপ্রাপ্ত বিপণন কর্মকর্তা জুয়েল সরকার বলেন, আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। আমরা চেষ্টা করছি কীভাবে দাম সমন্বয় করে কৃষক-আড়তদার এবং সাধারণ ক্রেতা-ভোক্তার কাছে পণ্যের মূল্য সহনীয় করা যায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X