কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

দুই ভাই মিলে বাবাকে হত্যা, মা-ছেলে আটক

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

পারিবারিক কলহের জেরে দুই ছেলে মিলে বাবা হাবিব খানকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরের দিন সোমবার (২৫ মার্চ) কেরানীগঞ্জের পুর্ব চুনকুটিয়া মুসলিম নগর এলাকা থেকে এ হত্যার দায়ে ছেলে সাব্বির (২০) ও তার মা আসমা বেগমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানায়, তার বড় ভাই রাব্বিকে বাড়ি থেকে বেড় করে দেওয়ার জেরে দুই ভাই মিলে তার পিতাকে হত্যা করেছে। হত্যার আগে রাত ১১টার দিকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সেহরির সময় ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে।

এদিকে নিহতের ভাই স্বপন খান জানান, ভাবীর পরকীয়া সম্পর্ক ছিল। এটা আমার ভাই জেনে যাওয়ায় ভাবী ও তার ছেলেদের সঙ্গে নিয়ে হাবিবকে হত্যা করে। এর আগেও তারা একবার হত্যার চেষ্টা করেছিল।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, পিতা হত্যার দায়ে এক ছেলে ও তার মাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার মূলহোতা বড় ছেলে রাব্বি পলাতক রয়েছে। এ ব্যাপারে একটা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X