বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফলে একটি দোকানে ব্যবসায়ীর অনুপস্থিতিতে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে আনোয়ার হাওলাদার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। শিশুদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশু ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) মৃধার বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে ফেলেন। পরে ব্যবসায়ী দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে যায়। একপর্যায় তিনি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকেই শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে এলাকা থেকে সটকে পড়েন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

এ বিষয়ে বাউফল থানা পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থল এবং হাসপাতাল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X