বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি খাদ্যগুদামের চাল চুরির ভিডিও ভাইরাল

উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুম। ছবি : সংগৃহীত
উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুম। ছবি : সংগৃহীত

বরিশাল জেলার বাকেরগঞ্জ হলতা খাদ্যগুদাম থেকে বস্তাভর্তি সরকারি চাল সরিয়ে অন্যত্র নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বাকেরগঞ্জ হলতা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুম বুধবার (৩ এপ্রিল ) খাদ্যগুদাম থেকে চাল ব্যবসায়ী সিন্ডিকেট রাজা খানের চাতালে ১৫ বস্তা চাল পাঠাচ্ছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, নছিমন ভর্তি চাল নেওয়া হচ্ছে রাজা খানের বাড়িতে। এ সময় নসিমনের চালক বলছেন, হলতা গুদাম থেকে চাল নিয়ে রাজা খানের বাড়িতে নিয়ে যাব। ভিডিওতে শোনা যায়, রাজা খান কি করেন, উত্তরে চালক বলেন সে চালের ব্যবসা করেন। সে কিসের চাল ছাড়িয়েছেন বলতে পারেন না নছিমন চালক।

চাল ব্যবসায়ী রাজা খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক গুদামের এক কর্মচারী বলেন, প্রায় সময়ই গুদাম থেকে খাদ্যশস্য রাজা খান কুলসুম ম্যাডামের সহযোগিতায় নিয়ে যায়। কখনো দিনে কখনো রাতে। সে কোনো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বা মেম্বার চেয়ারম্যান না। কীভাবে মাল গুদাম থেকে নিয়ে যায় আমার জানা নেই। আর যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে সরকারিভাবে কাগজ-পত্র জমা দিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী উপ খাদ্য পরিদর্শক মো. জুয়েল মৃধা কালবেলাকে জানান, সরকারি বিধিমালা অনুযায়ী সরকারি গুদাম থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার স্বাক্ষরিত (ডিও) ছাড়া কোনো খাদ্যশস্য বের করার নিয়ম নেই।

এ বিষয়ে উপখাদ্য পরিদর্শক উম্মে কুলসুমকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার বিষয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আসলে কী ঘটেছে আমি না জেনে বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X